মান্দায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
- আপডেট সময় : ০২:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় বিভিন্ন ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
























