ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আতিকুর রহমান সুজা (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্রাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পরপরই অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা আত্মগোপনে চলে যান।

গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল বুধবার ভোর রাতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা নওগাঁ জেলার আত্রাই উপজেলার মহাদিঘি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬