সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে বিএডিসির সার গুদাম পরিদর্শন ও সার-বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিএডিসির সার গুদামের মজুদ পরিদর্শন এবং সার ও বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিএডিসির সার গুদামে সংরক্ষিত সারের মজুদ, সংরক্ষণ ব্যবস্থা এবং বিতরণ কার্যক্রম পরিদর্শন করা হয়।
পরিদর্শন শেষে সার ও বীজ ডিলারদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ, কৃত্রিম সংকট সৃষ্টি না করা, মজুতদারি ও অনিয়ম রোধ এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ ব্যবস্থা নিয়মিত তদারকি করা হবে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























