সংবাদ শিরোনাম ::
নওগাঁর মহাদেবপুরে টমটম ও আমবাহী পিকআপের সংঘর্ষে আহত ২
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজারের পশ্চিম পাশে শ্যামপুরের মোড় এলাকায় টমটমের সঙ্গে একটি আমবাহী পিকআপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টমটমে থাকা দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
























