ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

গাইবান্ধায় ৯ নং ওয়ার্ড মধ্যপাড়া অনৈতিক সম্পর্কের অভিযোগে নারীসহ আটক ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারী ও এক পুরুষকে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল রাতে ইউনিয়নের বল্লমঝাড় মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন বল্লমঝাড় মধ্যপাড়া এলাকার নাসির উদ্দীনের স্ত্রী মোছাঃ চামিলি বেগম (৩৫) এবং একই এলাকার সাঈদার রহমানের ছেলে আলমগীর (৩৬)। সম্পর্কে তারা আপন চাচি ও ভাতিজা। চামিলি বেগম চার সন্তানের জননী এবং আলমগীর চার সন্তানের জনক।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে পরকীয়া সম্পর্ক নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন চলছিল। ঘটনার দিন তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন নজরদারি বাড়ান। একপর্যায়ে আপত্তিকর ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।

ইউপি সদস্যের বক্তব্য
এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিপুল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে সাময়িকভাবে আটককৃতদের ছেলে-মেয়েদের দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় ৯ নং ওয়ার্ড মধ্যপাড়া অনৈতিক সম্পর্কের অভিযোগে নারীসহ আটক ২

আপডেট সময় : ১২:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬