ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন আধুনিক উন্নত মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনের গণসংযোগে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ঝালকাঠী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মুবিন আজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি গ্রামে শৈশব কৈশোর পার করে বেড়ে ওঠায় দেখা গ্রামের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যার অভিজ্ঞতা ব্যক্ত করে সকলকে নিয়ে সমাধানের উদ্যোগ নিয়ে কথা বলেন। আধুনিক উন্নত ও মানবিক ইউনিয়ন গড়তে সকলের দোয়া সমর্থন এবং সহোযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এসময় ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন স্থানীয়রা।

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মো.মিজানুর রহমান মুবিন বলেন, পোনাবালিয়া ইউনিয়ন এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত, মানবিক এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করবেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়নের পাশাপাশি ইভটিজিং, নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা হবে।

নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্প্রীতির সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান।

স্থানীয়দের ভাষ্য, গ্রামে বেড়ে ওঠা ছেলে এ্যাড. মুবিন সে আমাদের সমস্যা সহজেই উপলদ্ধি করতে পারছেন। নিরহংকার, মানবিক তথা জনবান্ধব নেতৃত্ব হিসেবে এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সাদরে গ্রহণ করছেন পোনাবলীয়া ইউনিয়ন বাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ

আপডেট সময় : ০৫:২০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬