সংবাদ শিরোনাম ::
নওগাঁর আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নের একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌছাতা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (২৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে চোরাই মালামাল হিসেবে প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত হাড়ি-পাতিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারায় মামলা (মামলা নং-৫, তারিখ: ৩ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
আত্রাই থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
























