পূর্বধলায় নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগের দায়ে নিজ পিতা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
নেত্রকোণা জপলার পূর্বধলা উপজেলায় নিজের ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত নামের এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ, শুক্রবার ২৬ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে নিজ ঘরে ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে সজিত, এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত সজিতকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে, স্থানীয়রা জানান, অভিযুক্ত সজিত একজন মাদকাসক্ত, এর আগে নিজের মাকে ধর্ষণের চেষ্টা করায় লোকলজ্জা ও প্রাণভয়ে তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যান, এ ঘটনায় ভিকটিমের প্রতিবেশী চাচা মাইদুজ্জামান বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে, পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সজিতও নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে, একই সাথে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
























