ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন
  • আপডেট সময় : ০৪:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় কলেজের অধ্যক্ষ জি এম আমানুল্লাহর বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রাতের খাবার শেষে অধ্যক্ষ জি এম আমানুল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যান জি এম আমানুল্লাহকে জিম্মি করে এবং তাঁকে বেঁধে ফেলে।

এরপর ডাকাত দল আলমারি ও ড্রয়ার ভেঙে ঘরে থাকা নগদ টাকা এবং প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। মালামাল লুট শেষে ডাকাত দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে এসে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) আকছেদ আলী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত (আজ বিকেল) এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৪:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬