ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কালিগঞ্জে সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের উদ্যোগে এডিপির বিভিন্ন সামগ্রী বিতরণ

মোঃ হারুন উর রশীদ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, প্যাডেল ভ্যান, সিলিং ফ্যান, ফুটবল ও স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল চারটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং সহকারী সেক্রেটারি শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৪টি ব্যাটারিচালিত ভ্যান, ৪৬টি সেলাই মেশিন, ৫৫টি বাইসাইকেল, ৫৫টি সিলিং ফ্যান, ৩০ জোড়া স্কুল বেঞ্চ এবং ফুটবল।

বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিগঞ্জে সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের উদ্যোগে এডিপির বিভিন্ন সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:৩৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬