সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ী ২৯ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৩৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ- জামানের দিগ নির্দেশনায় গত ৪ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশর অভ্যন্তরে চাপড়া গ্রামের চেয়ারম্যান পাড়ার মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২০৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন। আটককৃত মাদকদ্রব্য মালামালের সিজার মূল্য- ১ লক্ষ ৬৪ চৌষট্টি হাজার টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
























