ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মী বুবি হত্যার বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগম ওরফে বুবি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে মারধরের শিকার হন রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম ওরফে বুবি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ইউসুফ আফরান বিপ্লব, সাজেদুল হক শাফি, ইমরান নাজির, মুসলিমা খাতুন, সুমাইয়া মেহজাবিন, তুলনা কুণ্ড, সোয়েব ইবনে জিয়া, সালমান, শুভ, মেহেদীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বুবি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মী বুবি হত্যার বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬