সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার নওগাঁর দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত দ্রুত বিচার আইন ও মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া চুরির একটি নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে (কোর্টে) সোপর্দ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
























