নওগাঁ জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্যারেড পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও অন্যান্য কিট সামগ্রী যথাযথভাবে ইস্যু করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সদস্যদের প্রাপ্যতা অনুযায়ী নতুন কিট সামগ্রী সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কিট বহি সঠিকভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার জন্য ওসি, সি-স্টোরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ইউনিফর্ম পরিধান এবং সরকার কর্তৃক সরবরাহকৃত কিট আইটেমসমূহ যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে উত্তম পোশাক পরিধানকারী এবং কিট আইটেমসমূহ সুশৃঙ্খলভাবে সংরক্ষণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করে তাদের উৎসাহিত করা হয়।
























