মহাদেবপুরে রাজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদে মাঠে গ্রামবাসী
- আপডেট সময় : ০৪:৫৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মাঠে নেমেছেন স্থানীয় গ্রামবাসী।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার চকগোবিন্দ পূর্বপাড়া এলাকার আলমের ছেলে রাজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে বলে দাবি করেন তারা।
গ্রামবাসীরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত রাজনের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























