ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তন (এলআরপি-৫৭)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশ-এর হেড অব প্রোগ্রাম অ্যান্ড এনগেজমেন্ট কাজী মোরশেদ আলম।

বক্তারা বলেন, একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী ও যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের বিকাশ অপরিহার্য। ‘এলআরপি-৫৭’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারী ও যুবকদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা জোরদার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্যের প্রশংসা করে বলেন, নারী ও যুবকদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক, নারী ও যুব ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬