ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর সাপাহারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাফফর রহমান মাস্টারের ইন্তেকাল করেছেন

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোজাফফর রহমান মাস্টার আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরে এলাকার অসংখ্য শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বিকেল ৬টায় তাঁর নিজ গ্রাম সাপাহার উপজেলার পিছলডাঙ্গা (পীরপখিরা) কবরস্থানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আলহাজ্ব মোজাফফর রহমান মাস্টারের মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও ধর্মীয় ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর সাপাহারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাফফর রহমান মাস্টারের ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ০৩:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬