সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মহানগরীর বন্যাকবলিত এলাকায় সিএমপির ত্রাণ বিতরণ
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, আহমদ রেজা:
- আপডেট সময় : ০১:২০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম।
ত্রাণ বিতরণকালে ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে পুলিশের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই সময়ে মানবিক উদ্যোগ গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ইপিজেড থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
























