ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দুই বছর পর ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের হাতে গ্রেফতার টিটন, আদালতে দোষ স্বীকার

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন অমীমাংসিত থাকা গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ। এ ঘটনায় এক আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার জিআর মামলা নং-১০, তারিখ ৪ জুলাই ২০২৪, পেনাল কোডের ৩৮০ ধারার মামলাটি প্রথমে সদর থানায় তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দেওয়া হয়। তবে বাদীর নারাজির আবেদনের পর মামলার অধিকতর তদন্তভার গ্রহণ করে পিবিআই, গোপালগঞ্জ।

তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই দুপুর ২টা ৪৭ মিনিটে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে নিচের তাকে রাখা শপিং ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।

পিবিআই তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। পরে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত মো. টিটন খান (৩৫), পিতা- হারুন খান, গ্রামের বাড়ি পানিগাতি, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা, অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

এরপর গত ৫ জুলাই ২০২৬ আদালতের অনুমতি নিয়ে তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিটন খান স্বেচ্ছায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানায়, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় অভিযুক্ত টিটন খানের বিরুদ্ধে আরও চারটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, প্রযুক্তিনির্ভর তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘদিনের ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআইয়ের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই বছর পর ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের হাতে গ্রেফতার টিটন, আদালতে দোষ স্বীকার

আপডেট সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬