ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা

এসএম মাসুদ কাপাসিয়া গাজীপুর
  • আপডেট সময় : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘স্মার্ট কৃষি কার্ড’ প্রণয়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৬ জুলাই দুপুরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ‘কড়িহাতা ব্লকে’ আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনে কৃষকদের সঙ্গে মাঠ পরিদর্শন করেন কাপাসিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ পরিদর্শনকালে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষকদের সঙ্গে স্মার্ট কৃষি কার্ডের বিভিন্ন বহুমুখী সুবিধা নিয়ে মতবিনিময় করেন।

“স্মার্ট কৃষি কার্ড” হচ্ছে দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। বর্তমান সরকার কর্তৃক কৃষকদের টেকসই উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য সকল কৃষি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এটি একটি যুগান্তকারী ও আধুনিক উদ্যোগ। শুধু ফসল উৎপাদনকারী কৃষকই নন, পাশাপাশি মৎস্যচাষী প্রাণিসম্পদ ও দুগ্ধ খামারিও এই স্মার্ট কার্ডের আওতায় সব ধরনের সুবিধা পাবেন। সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে ও সঠিক মূল্যে প্রাপ্তি। সরকারের দেওয়া আর্থিক প্রণোদনা ও ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছানো।

আধুনিক চাষাবাদের জন্য সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্রপাতি কেনার সুবিধা। সেচ খরচ কমিয়ে কৃষকদের জন্য সাশ্রয়ী সেচ সুবিধা নিশ্চিত করা।

কোনো জটিলতা ছাড়াই সহজ প্রক্রিয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ কৃষি বীমার সুবিধা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি ন্যায্যমূল্যে ফসল বিক্রির সুযোগ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের ওপর বিশেষ প্রশিক্ষণ লাভ। ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারের সর্বশেষ দরদাম জানা। ফসলের রোগবালাই ও সমস্যার তাৎক্ষণিক সমাধানে মোবাইলেই ডিজিটাল চিকিৎসা ও পরামর্শ।

স্মার্ট কৃষি কার্ড সম্পর্কে যেকোনো তথ্য জানতে বা সহায়তা পেতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। এ ছাড়া কৃষি বিষয়ক যেকোনো তথ্যের জন্য সরাসরি কল করুন কৃষি কল সেন্টারের ১৬১২৩ (টোল ফ্রি) নম্বরে অথবা ভিজিট করুন কৃষি তথ্য সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা

আপডেট সময় : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬