সংবাদ শিরোনাম ::
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যে নওগাঁ সদর মডেল থানা প্রাঙ্গণে শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে।
এ উপলক্ষে থানা প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে থানার কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা জানান, থানা প্রাঙ্গণকে আরও সবুজ, মনোরম ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
থাই চেরি গাছ বসন্তকালে দৃষ্টিনন্দন গোলাপি রঙের ফুলে সুশোভিত হয়, যা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।












