ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ, কিশোর নিখোঁজ

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলারযোগে প্রায় ১৫ জনের একটি দল ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর সবাই খালে গোসল করতে নামে। এ সময় সানি খালে তীরের একটি আমগাছ থেকে পানিতে লাফ দেয়। এরপর আর তাকে দেখা যায়নি।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ, কিশোর নিখোঁজ

আপডেট সময় : ০৭:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬