সংবাদ শিরোনাম ::
নওগাঁর মহাদেবপুরে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে বিনামূল্যে ১৫ কেজি হারে জিআর (চাল) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও জনপ্রতিনিধিরা সবসময় রয়েছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
























