ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল

দিনাজপুর প্রতিনিধি : ফিরোজ সরকার
  • আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে আয়োজিত পক্ষকালব্যাপী বৃক্ষমেলা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেরা নার্সারিগুলোর প্রতিনিধিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। দিনাজপুরের গোর-এ-শহীদ বড়মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বৃক্ষমেলার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন নার্সারির মালিক, পরিবেশপ্রেমী, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

মেলায় দেশি-বিদেশি ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী শতাধিক প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। দেশীয় ফলদ গাছের মধ্যে ছিল আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কমলা, জাম্বুরা, কালোজাম, লটকন ও নারিকেল। বিদেশি ফলের চারার মধ্যে রাম্বুটান, এভোকাডো, ডুরিয়ান, লংগান, ডালিমসহ বিভিন্ন উন্নত জাতের ফলদ চারা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বনজ গাছের মধ্যে মেহগনি, গামারি, সেগুন, আকাশমনি ও শিশু এবং ঔষধি গাছের মধ্যে অর্জুন, হরিতকী, বহেরা, আমলকী ও শিমুল ছিল উল্লেখযোগ্য।

এছাড়া শোভাবর্ধনকারী গাছের মধ্যে অ্যাগলোনেমা, ক্যাকটাস, সাকুলেন্ট, ড্রাসিনা, মনস্টেরা, অর্কিড, হয়া, সুগন্ধি থাই কামিনী, গোলাপ, জুঁই, বেলী, শিউলি, রঙ্গন, ক্যামেলিয়া, ম্যান্ডেভিলা, করবী, এলামান্ডা, রেড রাবার প্ল্যান্ট ও বিভিন্ন প্রজাতির পাতাবাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেটাল বায়োটেক নার্সারির ম্যানেজার মো. মাহমুদুন্নবী জানান, তাদের নার্সারির ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় সাত শতাধিক গাছের চারা বিক্রি হয়েছে। তিনি বলেন, এবারের মেলায় ক্রেতাদের আগ্রহ ছিল সন্তোষজনক এবং বিক্রিও আশানুরূপ হয়েছে।

বেস্ট কেয়ার এগ্রো নার্সারির ব্যবস্থাপনা পরিচালক সাইফুর ইসলাম জানান, তাদের নার্সারিতে তিন হাজারেরও বেশি গাছের চারা সংরক্ষিত রয়েছে। মেলায় প্রায় এক হাজারের বেশি চারা বিক্রি হয়েছে বলে তিনি জানান।

এবারের বৃক্ষমেলায় বিএডিসি নার্সারি, মেটাল বায়োটেক নার্সারি, বেস্ট কেয়ার এগ্রো নার্সারি, কসবা নার্সারি, ব্র্যাক নার্সারি, সবুজ নার্সারি, ইলিয়াস নার্সারি, রানা নার্সারিসহ মোট ৩০টি নার্সারি অংশগ্রহণ করে।

মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত ৩০টি নার্সারির অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন, পুরস্কৃত সেরা স্টল

আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬