ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

দুই দিনের মধ্যে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, অন্যথায় কলমবিরতি

সীতাকুণ্ড সংবাদদাতা-
  • আপডেট সময় : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে অপসারণে দুই দিনের সময় বেধে দিয়েছে উপজেলায় কর্মরত দলিল লেখকগণ। অন্যথায় তারা অনির্দিষ্টকালের কলমবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত দলিল লেখকগণ তাদের বক্তব্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের সীমাহীন ঘুষ-দুর্নীতি ও অশালীন আচরণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রত্যেকটি দলিলে নির্দিষ্ট পরিমাণ ঘুষ দেয়ার পরও নানান ছুতোয় ১০ থেকে পঞ্চাশ হাজার বা ততোর্ধ টাকা অতিরিক্ত দাবি করেন সাব-রেজিস্ট্রার। তার অনৈতিক এ দাবি পূরণে অপারগতা দেখালে দলিল লেখকগণকে হেনেস্থা করা হয়। সম্প্রতি দলিল লেখক হারুন অর রশিদের কাছ থেকে কাঙ্খিত ঘুষ না পেয়ে তাকে নাজেহাল করা হয়। এমনকি তার সনদ বাতিলের হুমকি দেন সাব-রেজিস্ট্রার।

দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল কামাল বলেন, রায়হান হাবিবের সীমাহীন ঘুষের চাহিদা মেটাতে ব্যর্থ সেবাগ্রহীতারা। ঘুষের যাঁতাকলে পড়ে ইতিমধ্যে সীতাকুণ্ডে দলিল সম্পাদনের হার ৫০ ভাগ কমে গিয়েছে।

সভাপতি ও প্রবীণ দলিল লেখক রফিক উদ্দিন আহাম্মদ বলেন, গত পঞ্চাশ বছরের ইতিহাসে সীতাকুণ্ডে এমন ঘুষখোর সাব-রেজিস্ট্রার দেখিনি। ঘুষ ছাড়া একটি দলিলও সম্পাদন করেন না তিনি। এরপর আবার দলিল লেখকগণকে হেনস্থা। আমরা আগামী ২৩ অক্টোবর বুধবারের মধ্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই। অন্যথায় সীতাকুণ্ডের সকল দলিল লেখকগণ অনির্দিষ্টকালের কলমবিরতি পালন করবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবুল মুনছুর, সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাহেদ, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন, সদস্য প্রবীণ দলিল লেখক ফনি ভূষণ চৌধুরী, মোঃ সুজন, দেলোয়ার ইসলাম, মাসুদ পারভেজ চৌধুরী, বিপুল কুমার সুর্ম, নাজমুল হাসান হেলালসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই দিনের মধ্যে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি, অন্যথায় কলমবিরতি

আপডেট সময় : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪