ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির ১ম সভা।

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

গত ২২ অক্টোবর, ২০২৪ তারিখ, মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ০০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফর। সভায় তিনি সকলকে সঙ্গে নিয়ে রিহ্যাব সদস্যদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

সভার সভাপতি রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাফর বলেন, চট্টগ্রামে অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাব সদস্যপদ গ্রহণ না করে এবং ব্যক্তি পর্যায়ে শেয়ারে বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। এ সকল ডেভেলপার প্রতিষ্ঠান এর কারণে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসমূহ অপরিমেয় ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে ভ্যাট, ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি ফাঁকি দেওয়ার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ডেভেলপার প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিতসহ সকল অনিয়ম-বিচ্যুতি রোধের জন্য বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১৩(১) মতে সকল ডেভেলপার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রিহ্যাব সদস্যপদ গ্রহণ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ২১ মে, ২০১৭ তারিখ পরিপত্র জারি করেন।

সভায় আরও বক্তব্য রাখেন রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাদেক।
উপস্থিত ছিলেন, রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ ওবায়দুল হক খান, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব নূর মোহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিহ্যাব মেম্বার ডেভেলপমেন্ট ষ্ট্যান্ডিং কমিটির ১ম সভা।

আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪