ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার সপ্তাহ পেরোলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত রুবেল মোল্লা (৩৮)। শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হলেও দীর্ঘ সময়ে আসামি গ্রেফতার করতে না পারায় ফরিদপুর থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন।তবে অভিযুক্ত রুবেল কে গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফরিদপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুর পিতা গণমাধ্যমকে জানান, আমার শিশু মেয়েটির সাথে যে অন্যায় করা হয়েছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার সপ্তাহ অতিক্রান্ত হলেও আসামি ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। উল্টো রাত্রিবেলায় আসামির লোকজন আমাদের বাড়ীর পাশে অবস্থান করে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে।আমরা খুবই নিরাপত্তা হীনতায় রয়েছি।এমতাবস্থায় অভিযুক্ত রুবেলকে গ্রেফতার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশ সুপারের সহযোগিতা প্রার্থনা করেন তিনি।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন,দ্বিতীয় শ্রেণীর শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এরআগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী শিশু ফাতেমা (৯) প্রতিবেশী হুমায়ুন কবির মনি’র বাড়ী থেকে নিজেদের বাড়ী যাওয়ার সময় অভিযুক্ত রুবেল তার পথরোধ করে জোরপুর্বক নিজেদের পরিত্যক্ত রাইস মিলের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। এসময় শিশু মেয়েটিকে অজ্ঞান হয়ে পড়ে তবে মেয়েটির কানে ও গলায় রুবেলের কামড়ের দাগ দেখে স্থানীয় বিষয়টি বুঝতে পারে। পরবর্তীতে বিক্ষুদ্ধ এলাকাবাসী রুবেলের বাড়ীতে হামলা চালায় তবে সেখানে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।এরপর মেয়েটির মা বাদী হয়ে ফরিদপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।তবে আসামি রুবেল পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আপডেট সময় : ০৯:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬