ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম তোলার অভিযোগে ৫ জন গ্রেফতার

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে আম বাজারে ট্রাক থেকে অবৈধভাবে আম তোলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আম বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহার পৌর এলাকার প্রফেসরপাড়ার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়ার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং প্রফেসরপাড়ার গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, বাজারের সাধারণ ব্যবসায়ী ও আমচাষীরা পুলিশের এ অভিযানের প্রশংসা করেছেন। তারা আম বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম তোলার অভিযোগে ৫ জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬