নওগাঁয় মান্দা থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম
- আপডেট সময় : ০৯:২৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
পরিদর্শনকালে তিনি থানার অফিস, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ডিউটি অফিস, রেকর্ডপত্র, বিভিন্ন রেজিস্টার এবং সার্বিক প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন। তিনি থানার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
























