ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আধুনিক যুগে তথ্য প্রযুক্তির জ্ঞান সময়ের বিশেষ চাহিদা

চবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্য প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা একটি আবশ্যিক বিষয় এবং বর্তমান সময়ের বিশেষ চাহিদা উপলব্ধি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি প্রথম বারের মতো আয়োজন করেছে ‘IT Fiesta 2024’ শীর্ষক মেগা ইভেন্ট।ইভেন্টের বিভিন্ন সেগমেন্টগুলোতে অংশগ্রহণ করেছিলো দেশের স্বনামধন্য বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

রবিবার (১৭ নভেম্বর) এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হয়।ইভেন্টের গেমিং সেগমেন্টে ছিলো আটটি টিম এবং প্রোগ্রামিং সেগমেন্টে অংশগ্রহণকারী দলে ছিলো প্রায় দেড়শটি।

অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি রওনাক রওশন ফিহা এবং সাধারণ সম্পাদক কে এম শিফাত শাহরিন স্বচ্ছ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।স্পিকার হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর মাহমুদ হায়দার আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির এই অভিনব আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন৷

স্পিকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী যথাক্রমে Artificial Intelligence এবং Data Security নিয়ে তাদের বক্তব্য দেন।

অনুষ্ঠানটির সভাপতিত্বে থাকা চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির সভাপতি রওনাক রওশন ফিহা স্বাগত বক্তব্যের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞানের স্পৃহা বাড়ানোর জন্য উৎসাহ যুগিয়েছেন।

দিনব্যাপী এই ইভেন্টে ছিল রোবটিক্স বিষয়ে ওয়ার্কশপ, ফ্রিল্যান্সিং বিষয়ক ওয়ার্কশপ, প্রজেক্ট শোকেসিং, অ্যাপ এন্ড ওয়েব ডিজাইন, ইন্সট্যান্ট পোস্টার ডিজাইন, টেক টক এবং টেক টক কুইজ। এছাড়াও এই ইভেন্টের মূল আকর্ষণ ছিল প্রোগ্রামিং কনটেস্ট এবং গেমিং সেগমেন্ট।

সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির ভিশন এবং এইম(একটি বিজ্ঞান মনষ্ক সৃষ্টিশীল পরিবেশ করা) শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আধুনিক যুগে তথ্য প্রযুক্তির জ্ঞান সময়ের বিশেষ চাহিদা

আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪