ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

মোঃ মামুন হোসেন,আশুলিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকায় একটি পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ রয়েছে, পারভীন নামে এক নারী তার তিন বোন ও এক ভাইকে নিয়ে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয় এবং এ ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। এমনকি মাদকের অর্থে সাততলা ভবন নির্মাণের অভিযোগও রয়েছে।

এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, হুমকি ও প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “আমরা ভয়ে প্রতিবাদ করতে পারি না। আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক এবং আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হারুন অর রশিদ (মন্ডল) । তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনের সহযোগিতায় এলাকাকে মাদকমুক্ত করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছি।”

স্থানীয়দের দাবি, অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করুক এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ

আপডেট সময় : ০৮:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬