ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৩২৭ বার পড়া হয়েছে
ইসকন নিষিদ্ধ ও আইনজীবি আলিফ হত্যার দ্রুত বিচার দাবিতে পাবনার সাঁথিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাঁথিয়ার সর্বস্তরের জনগণ।
সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান বকুল, আবুল কালাম আজাদ, সাদ্দাম ফকির, জুবায়ের, রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানের রক্তখেকো ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী এদেশে ‘ইসকন কার্ড’ খেলে পতিত স্বৈরাচার আওয়ামীলীগকে পূনর্বাসন করে নিজেদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। তাই তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের কোনো ফাঁদে পা না দিতে দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা।
























