ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর এবং গ্রামের জীবন যাত্রার আধুনিকীকরন প্রকল্পের আওতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্বাচিত সারা বাংলাদেশের মধ্যে ১০৪ টি উপজেলার ৫২০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে আজ (১৮) জুলাই সকাল ৯ টায় ৩ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার।

​বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক বিষয়, ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশিক্ষনে প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর মোট ৩০ জন শিক্ষার্থীকে ১৫ ঘন্টা ব্যাপী প্রশিক্ষন দেয়া হবে এবং প্রত্যেককে ৬৫০ টাকা হারে আর্থিক সেবা নগদ এর মাধ্যমে শিক্ষার্থীর প্রদত্ত হিসাব নম্বরে প্রদান করা হবে।

এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার কাঁঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরীরমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয়, কে বি কে মাধ্যমিক বিদ্যালয়সহ ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ জন করে মোট ১৫০ শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হবে।

​শিক্ষার্থীদের মাঝে এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬