কুড়িগ্রাম সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মন্ডল
- আপডেট সময় : ০৬:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মন্ডল। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নেন।
শুক্রবার (১৭ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক পরিষদের সদস্য, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মন্ডল তার বক্তব্যে কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রাম সরকারি কলেজকে শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা নবাগত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
























