ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কেশবপুরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী আসমা বাঁচতে চায়-সহায্যের আবেদন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী আসমা খাতুন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গলায় ক্যান্সার ধরা পড়েছে এই কলেজ পড়ুয়া মেয়েটির। একসময় পড়াশোনা ও খেলাধুলায় অসংখ্য মেডেল জেতা কলেজ পড়ুয়া মেয়ে আসমা এখন হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর মাঝে দিন কাটাচ্ছে। তার আকুতি, “সে বাঁচতে চায়।”

আসমার পিতা আকরাম সরদার একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করে কোনোরকমে সংসার চালান তিনি। সম্প্রতি আসমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। পরীক্ষানিরীক্ষার পর ডাক্তার বলেছেন, কেমোথেরাপি দিতে হবে। তার পক্ষে আসমার চিকিৎসার বিপুল ব্যয়-বিশেষ করে বারো দফা কেমোথেরাপির খরচ জোগাড় করা একেবারেই অসম্ভব। তবুও বাবা হাল ছাড়েননি; মানুষের কাছে হাত বাড়িয়েছেন মেয়ের জীবন বাঁচানোর আশায়।

আকরাম সরদার বলেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার মেয়ে আসমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা আমার পক্ষে কোনভাবেই সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরের দয়ালু মানুষ ও প্রতিষ্ঠানগুলোর কাছে আমি সাহায্যের আবেদন জানাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমার মেয়ে সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফিরতে পারে।

মেধাবী ছাত্রী আসমার চিকিৎসায় সাহায্য করতে চাইলে সরাসরি তার বাড়িতে যোগাযোগ করতে পারেন বা আসমার পিতা আকরাম সরদার-এর বিকাশ- ০১৭৩৮-৩০০৪১৪ নাম্বারে সাহায্যের অর্থ পাঠাতে পারেন। একটি সাহায্যের হাত হয়তো ফিরিয়ে দিতে পারে এক তরুণীর হাসি, ফিরিয়ে দিতে পারে এক মেধাবী ছাত্রীর স্বপ্নময় জীবন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেশবপুরে ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী আসমা বাঁচতে চায়-সহায্যের আবেদন

আপডেট সময় : ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫