ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কেশবপুরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই অক্টোবর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালের-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে রেকসোনা খাতুন বলেন, শিশুদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামীতে জাতি গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারিগর। সেজন্য আমাদের শিশুদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব।

তিনি আরও বলেন, শিশুদের পরিপূর্ণ বিকাশ, স্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সৌমেন বিশ্বাস।

এছাড়াও শিশুদের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আবরার জাহিন হৃদ্য, তানিয়া সিদ্দিক মুন, ঐশ্বর্য ভৌমিক, রাজদ্বীপ দত্ত প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেশবপুরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫