ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে’ – শিল্ল উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, Buyer-Seller Summit 2025 উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন বাজারের পথ খুলে দেবে এবং ক্রেতা-বিক্রেতা সম্পর্ক জোরদার করবে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে এবং শিল্প কর্মসংস্থানের ৮৫% সৃষ্টি করছে। এসএমই ফাউন্ডেশন নীতি সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এ পর্যন্ত প্রায় ২৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকা ঋণ প্রদান করেছে।

শিল্প উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাজ হলে এসএমই ফাউন্ডেশন ও দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত Buyer-Seller Summit 2025 এর সমাপনী অনুষ্ঠান এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা আরো বলেন, এসএমই ফাউন্ডেশনের এই আয়োজন ক্লাস্টারভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সাথে যুক্ত, নতুন বাজার তৈরি করা এবং মেন্টরিংয়ের মাধ্যমে তাঁদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডিভিশন ডিরেক্টর মি: জঁ পেম, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মুশফিকুর রহমানসহ উদ্যোক্তাবৃন্দ। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

এবারের আয়োজনে লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, তাঁত, হোম টেক্সটাইল, বাঁশ-বেত, কাঠ, মৃৎশিল্প ও জুয়েলারি সেক্টরের ১৭টি ক্লাস্টার এবং নারী উদ্যোক্তা পরিচালিত ১২টি প্রতিষ্ঠানসহ মোট ৪৬ জন উদ্যোক্তা তাঁদের সিগনেচার পণ্য প্রদর্শন করেছেন। এই সামিটে প্রায় ৫০টি চেইন বায়ার হাউজ অংশগ্রহণ করেছে।

আলোচনা পর্বশেষে শিল্প উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের ডিরেক্টর উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে’ – শিল্ল উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫