ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সমমনা সংগঠনগুলোর অভিনন্দন ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ

গোপালপুরে বীজ, সার ও গাছের চারা বিতরণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার, গ্রীষ্মকালিন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবলু , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: বদিউজ্জামান রানা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, মরিচের বীজ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালপুরে বীজ, সার ও গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৭:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬