ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা বিভাগীয় কমিশনারের হাতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় “গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা গড়ার প্রত্যয়ে” এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে “ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চল ভালুকার পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা বিভাগীয় কমিশনারের হাতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন”

আপডেট সময় : ০৬:১৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫