ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জাতীয় বিজ্ঞান ও উদ্ভাবনী শোকেসিংয়ে পাবনার দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে সৃজনশীল, দক্ষ ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কার্যক্রম।

রোববার (২৮ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর—মাউশির আয়োজনে এ কার্যক্রমের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত ১০৪টি সেরা দল তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে।

জাতীয় পর্যায়ের এ প্রদর্শনীতে পাবনা জেলার পক্ষ থেকে অংশগ্রহণ করে ঈশ্বরদীর বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পাবনা স্কয়ার স্কুল। শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পগুলো দর্শনার্থী ও অতিথিদের নজর কাড়ে।

প্রদর্শনী চলাকালে পাবনার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও সৃজনশীলতার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলামসহ বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও পাবনা স্কয়ার স্কুলের শিক্ষকবৃন্দ।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ জুন সারাদেশে উপজেলা ও থানা পর্যায়ে একযোগে শোকেসিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত দলগুলোকে নিয়ে শনিবার (২৭ জুন) ঢাকায় চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়। রোববার (২৮ জুন) বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।
আয়োজনে সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়া প্রকল্পভিত্তিক ও আধুনিক শিক্ষণ-পদ্ধতিতে সফল মেন্টরিংয়ের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শিক্ষকরা পাবেন ৩০ হাজার টাকা, সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ২০ হাজার টাকা ও যোগ্যতা সনদপত্র।

শিক্ষাবিদরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ ও বাস্তবমুখী সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় বিজ্ঞান ও উদ্ভাবনী শোকেসিংয়ে পাবনার দুই প্রতিষ্ঠানের অংশগ্রহণ

আপডেট সময় : ০৩:১৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬