ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের যুবক এবং দেশের জনগন সেই ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে এখনো সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকী আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

উপদেষ্টা আরো বলেন, সংস্কারের কাজও চলছে। সাথে জাতীয় নির্বাচনেরও সকল প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিবে।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার এবং জুলাই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানান।

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো: নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো: নজরুল ইসলামস, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সকালে পাঁচজন শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা

আপডেট সময় : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫