ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জেলা সমবায় কার্যালয়ে উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শুকরাজ সোহেল, পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

পাবনা জেলা সমবায় কার্যালয়ে একযোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, বৃক্ষরোপণ এবং আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাবনা জেলা সমবায় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদের নির্দেশনায় কর্মকর্তা-কর্মচারীরা অফিস চত্বরের বদ্ধ পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং বৃক্ষরোপণে অংশ নেন। একই সঙ্গে অফিসে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান সরকারি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ ইসমাইল হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মানিক চক্রবর্তী, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল আউয়াল, মোহাম্মদ নুরুজ্জামান, তাঁত বিশেষজ্ঞ মোহাম্মদ আমিনুল এহছান, হিসাবরক্ষক মো. ফজলুল হকসহ জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। নতুন পানির ফিল্টার স্থাপনের ফলে সবাই এখন নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা কর্মপরিবেশকে আরও স্বাস্থ্যসম্মত করবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা সমবায় কার্যালয়ে সবুজায়নের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে অফিস চত্বরের প্রতিটি স্থান নিয়মিত পরিষ্কার রাখা, বদ্ধ পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান সঙ্গে পরিবেশ রক্ষায় সমাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা সমবায় কার্যালয়ে উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬