ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক পেয়েছেন দাড়িপাল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী পেয়েছেন লাঙ্গল প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলী আমজাদ হোসেন পেয়েছেন হাতপাখা প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকী হাঁস এবং ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা মোটরসাইকেল প্রতীকে নির্বাচনী লড়াই করবেন।

প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে কালিহাতী আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে নিজের-নিজের প্রতীক ও নির্বাচনী পরিকল্পনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

আপডেট সময় : ০৬:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬