সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী ধামের গান
ঠাকুরগাঁও প্রতিনিধি: মাসুম রানা,
- আপডেট সময় : ০৫:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
একসময় ঠাকুরগাঁও অঞ্চলের পাড়া-মহল্লায় ধামের গানের আসর মানেই ছিল উৎসবের আমেজ। এখন সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে আর্থিক সংকট ও পালাকারদের অনাগ্রহের কারণে।
প্রতিবছর কার্তিক মাসে লক্ষ্মীপূজার সময় জেলায় এখনো দুই শতাধিক ধামের আসর বসে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একসাথে বসে এই গান উপভোগ করেন।
সরকারি সহায়তা না থাকায় স্থানীয় যুবকরা নিজ উদ্যোগে চাঁদা তুলে আয়োজন করছেন এসব অনুষ্ঠান। সংগঠনের সভাপতি প্রিরন চন্দ্র বর্মন জানান, পালার মান অনুযায়ী পালাকারদের দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত সম্মানী দেওয়া হয়।
পালাকার মলিন চন্দ্র বর্মন বলেন, “ধামের গান আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। মানুষ এখনো আগ্রহ নিয়ে শোনে, শুধু প্রয়োজন একটু সহায়তা।”














