ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ, সার এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি। তিনি তাঁর বক্তব্যে বলেন: “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত ভতুর্কি ও পুনর্বাসন সহযোগিতা দিয়ে যাচ্ছে। খরিপ-২ মৌসুমে এই প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আমন চাষে দারুণভাবে উৎসাহিত করবে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও একটি প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর আহ্বান জানান এবং ডুমুরিয়ার কৃষির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের তালিকা তৈরি করে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রতিও তিনি জোর দেন।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, নাজমুল হুদা,এস এ পিপিও আলি হাসান, বিএনপির নেতা শেখ ফহরাদ হোসেন,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে উফশী আমন ধান বীজ, সার এবং গাছের চারা তুলে দেন।

আলোচনা সভা শেষে কৃষক কৃষাণিদের‌ কে ধান,সার বীজ ‌ও‌চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬