ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর-পশ্চিম পাশে এপ্রোচ সড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা কিংবা নতুন করে ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। উল্লেখ্য, এই বয়তুল্ল্যাহ সেতুর উত্তর অংশ রাণীনগর সীমানা এবং দক্ষিণ অংশ আত্রাই সীমানার অন্তর্গত।

এই ব্রিজ ও সড়কটি দিয়ে প্রতিদিন আত্রাই, রাণীনগর, মান্দা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা (ভবানীগঞ্জ) উপজেলার হাজার হাজার মানুষসহ বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন চার উপজেলার লাখো মানুষ।

সরেজমিনে দেখা যায়, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর ঠিক উত্তর পাশেই (রাণীনগর অংশে) রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের একাংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। সড়কটি বর্তমানে এতটাই সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, ভারী ও হালকা যানবাহনসহ পথচারীদের চলাচলেও চরম আতঙ্ক কাজ করছে। স্থানীয়রা জানান, দ্রুত এই ধস মেরামত করা না হলে পুরো সড়কটি নদীতে বিলীন হয়ে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, বান্দাইখাড়া ব্রিজটি আমাদের এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী এই পথ দিয়ে যাতায়াত করে। ব্রিজের উত্তর পাশের ধস এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে এই ধস সংস্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জানান, বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর পাশের সড়ক ধসে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। পানির স্রোত বা অন্য কোনো কারণে নিচের মাটি সরে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণপূর্বক সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বান্দাইখাড়া ব্রিজের পাশের রাস্তা ধসে পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যেহেতু এই সড়কটি দিয়ে একাধিক উপজেলার মানুষ যাতায়াত করেন, তাই জনগণের নিরাপত্তা ও যোগাযোগ সচল রাখা আমাদের প্রধান অগ্রাধিকার। আমি ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। জনসাধারণের ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে দ্রুতই সেখানে সংস্কার কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬