ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গত ৩ জুলাই ২০২৬ রাত ১১টা ১০ মিনিটে ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. জয়পাল ওরফে টুকটুক (৩৬), মো. জনি রহমান (৩৫) এবং মো. মিলন হোসেন (৩০)। তাদের সবার বাড়ি দক্ষিণ চকযদু গ্রাম, ধামইরহাট থানা, নওগাঁ জেলায়।

পুলিশ জানিয়েছে, মাদকসেবনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক

আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬