নওগাঁ প্যারীমোহন (পি এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন (পি এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোছাঃ হোসনে আক্তার, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শফিউল আজম রানা (ভিপি রানা), মোঃ রুহুল আমিন মুক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম গোল্ডেন, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান মিজান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ দিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
























