নাটোরে জলকাদা উপেক্ষা করে প্রতিমা বিসর্জন দিলেন সনাতন ধর্মীরা
- আপডেট সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
নাটোরের ৩৮৫ টা মন্দিরে জলকাদা উপেক্ষা করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী দূর্গোৎসবের সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মীরা। গত রবিবার থেকে দেবীর পূজা শুরু হয়। এবার দেবীর আগমন ছিল গজে। আর দোলায় গমন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও মন্দিরে মন্দিরে সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছিল। পূজা চলাকালীন কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রী দিপেন্দ্রনাথ সাহা বলেন, মহা ধুমধামে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দূর্গোৎস। কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তিনি আরো বলেন, জেলা প্রশাসক আসমা সাহীন স্যার মন্দির গুলো পরিদর্শন করেছেন।
























