নিত্যপণ্যের বাজারে দাম স্থিতিশীল রাখতে কঠোর হুশিয়ারি দিলেন এসিল্যান্ড
- আপডেট সময় : ০২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৪১৯ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সাতকানিয়ায় নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে বিভিন্ন কাঁচাবাজার এবং মুদির দোকানগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
(১৫ অক্টোবর) মঙ্গলবার সকাল ৮ টা এবং দুপুর ৩ টায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অন্তর্ভূক্ত সাতকানিয়া উপজেলাধীন দেওয়ান হাট কাঁচা বাজার এবং শিশুতল পাইকারি বাজার মনিটরিং করা হয়।
এ সময় সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়। মনিটরিং কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ সার্বিক সহযোগীতা করেন।
























